রিয়েল এস্টেট সেলস ENGINE
সমস্যা হলো— এই বিষয়টা কেউ কন্ট্রোল করতে পারছে না। আর Revenue নির্ভর করে আজ কে পারফর্ম করছে তার উপর।
SOFIA সেই System / operation স্ট্রাকচার - যাতে আপনার Sales Team প্রতি মাসে পারফর্ম করতে পারে।
আপনি জানেন আপনার Sales Team কাজ করছে। কিন্তু তারা ঠিক কতটা Revenue তৈরি করার পথে আছে — সেটা কি আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন?
একজন Salesperson প্রতিদিন অনেক কাজ করতে পারেন — কল, মিটিং, Follow-up, Customer Communication। কিন্তু এই Activity-গুলোর কোনটি Revenue-এর দিকে এগোচ্ছে, কোনটি আটকে আছে, আর কোথায় Management-এর intervention দরকার — তা যদি system-এর মধ্যে স্পষ্ট না থাকে, তাহলে Sales Operation মূলত মানুষের ওপর নির্ভরশীল থাকে। ফলে Target থাকে Management-এর কাছে, কিন্তু Target-এ পৌঁছানোর পুরো পথ থাকে Salesperson-এর হাতে। আর এখানেই SOFIA-এর কাজ — SOFIA সেই ব্যবধানটি বন্ধ করে: Target → Pipeline → Action → Progress → Forecast → Revenue।
SOFIA একটা নির্দিষ্ট সেলস ফানেল অনুযায়ী কাজ করে।
কে বিক্রি করছে, তাতে প্রসেস বদলায় না।
ম্যানেজমেন্ট শুধু মাস শেষে রিপোর্ট দেখে না, প্রতিদিনের আসল কাজ দেখে।
Property প্রাইস টা শুধু ম্যানুয়াল, বাকী সব অটোমেটেড, শুধু সত্যিটাই সামনে আসে।
একটাই সেলস সিস্টেম
একই ফানেল। একই প্রসেস। প্রতিটা অ্যাকশন ট্র্যাকড।
সেলস প্রসেসের গুরুত্বপূর্ণ প্রতিটা ধাপ সিস্টেমের মধ্যে ভিজিবল এবং মেজারেবল থাকে।
নতুন লিড কোথায় গেল, কে পেল, কখন অ্যাকশন নেওয়ার কথা — সবকিছু ভিজিবল।
ওভারডিউ ফলো-আপ, সাইলেন্ট কাস্টমার, নেক্সট স্টেপ মিসিং — সিস্টেম নিজেই সামনে আনে।
সাইট ভিজিট শুধু সেলসম্যানের কথায় নয় — GPS, ছবি এবং কাস্টমারের নিজের কনফার্মেশন দিয়ে ভেরিফাই করা হয়।
কোন কাস্টমার কোথায় আছে, কোন অপরচুনিটি এগোচ্ছে আর কোনটা আটকে আছে — সব এক জায়গায়।
মাস শেষে কাউকে বসে রিপোর্ট বানাতে হয় না — রেকর্ড করা অ্যাক্টিভিটি থেকেই রিপোর্ট তৈরি হয়।
ম্যানেজমেন্ট শুধু অ্যাক্টিভিটি দেখে না — সেই অ্যাক্টিভিটি কীভাবে রেভিনিউর দিকে যাচ্ছে, সেটাও দেখে।
একই ডেটা, কিন্তু প্রতিটা লেভেলের প্রশ্নের উত্তর আলাদা।
প্রশ্নঃ “আমার ব্যবসায় আসলে কী হচ্ছে?”
একটা স্ক্রিনেই কোম্পানির কোথায় কী হচ্ছে, কে কেমন পারফর্ম করছে, পাইপলাইন ভ্যালু কত, কোন টিম সবচেয়ে এগিয়ে — সব এক পলকেই বোঝা যায়।
প্রশ্নঃ “আজ আমাকে কী করতে হবে?”
মাসের টার্গেট, মাসের পারফরম্যান্স, আজকে কয়টা কল করা দরকার, কোন কাস্টমারকে অফার দেয়ার পর কতদিন সাইলেন্ট — ভিজিটের আসল রিপোর্ট, লিড স্ট্যাটাস, আরও অনেক কিছু একসাথে।
প্রশ্নঃ “আমার টিম আজ কী করছে?”
টিম টার্গেট, পার্ফমেন্স, ভিজিট অথেনটিকেশন, এপ্রোভাল, ব্যাক্তির পাইপলাইন হেলথ — এক নজরে, প্রমাণসহ।
উপরের তিনটি রোল ছাড়াও আরো অনেক গুলো রোল আছে, যেমনঃ কো-অর্ডিনেটর, সুপারভাইজর, ক্লাস্টার-হেড, টিম-লিডার, ডাইরেক্টর, সিবিও, সিইও ইত্যাদি।
SOFIA শুধুমাত্র সেলস ফোকাস system. আপনার বর্তমান ERP এর সাথে সাংঘর্ষিক না।
SOFIA র একমাত্র কাজই হল আপনার সেলস দেখা, Revenue ফ্লো বাড়ানো।
প্রতিটা রোল/ব্যক্তির নিজের রিপোর্ট প্রিন্ট করে একটা বাটন থেকে — স্টেক-হোল্ডার, কো-অর্ডিনেটর, ম্যানেজার, ডাইরেক্টর, মার্কেটিং।
কাউকে রিপোর্ট বানাতে হয় না, সত্যটা সবার সামনে তুলে ধরে।

প্রতিষ্ঠাতার কথা
“২৮ বছরেরও বেশি সময় ধরে দেশে আর দেশের বাইরে IT, Supply Chain, Real Estate আর Commercial Sales Operation — সবগুলোতেই সরাসরি কাজ করেছি। Executive Director, Chief Business Officer আর CEO হিসেবে দেশের কয়েকটা বড় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সেলস অপারেশন নিজে চালিয়েছি।”
“সোফিয়া যে সমস্যাগুলো সমাধান করে, সেগুলো আমার কাছে তাত্ত্বিক কিছু না। বছরের পর বছর নিজের চোখে দেখেছি।”
কোনো ফ্রি ট্রায়াল নেই — ৭ দিনের মধ্যে কাজ না করলে, বা আপনার প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয় মনে হলে, ফুল রিফান্ড করা হবে। প্রতিটা টিয়ারে একই শর্ত।
শুরু করার আগে জেনে নিন — মাত্র দশটা সহজ প্রশ্ন, প্রায় দুই মিনিট। কোনো ডেটা এন্ট্রি নেই, কোনো software install নেই, কোনো commitment নেই। আপনার নিজের টার্গেট আর কনভার্শন দিয়ে হিসাব করে দেখুন — একই লিড ঠিকভাবে কাজ করা হলে বছরে কত টাকা বেশি আসত।