CRM মানে Customer Database রাখা। কিন্তু Sales Operation চালানো সম্পূর্ণ আলাদা একটা কাজ — আর এই পার্থক্যটাই বেশিরভাগ কোম্পানি বুঝতে পারে না।
বাংলাদেশের অনেক Real Estate কোম্পানির Sales Team-এর কাছে আজ CRM আছে। Lead আছে। Salesperson আছে। Manager আছে। Report আছে। Dashboard-ও আছে। তারপরও মাস শেষে একই কথা শোনা যায় — “এই মাসটা ভালো গেল না।”
পরের মাসে target বাড়ানো হয়। আরও Lead আনা হয়। Salesperson-কে আরও Follow-up করতে বলা হয়। Meeting হয়। Motivation দেওয়া হয়। তারপরও কয়েক মাস পরে দেখা যায় — সমস্যাটা ঠিক আগের জায়গাতেই আছে।
তাহলে সমস্যা কোথায়? হয়তো সমস্যা CRM-এ নয়।
হয়তো সমস্যা হলো — আপনার CRM Sales Team-এর কাজ record করছে, কিন্তু Sales Operation চালাচ্ছে না।
একটা CRM-এর সবচেয়ে মৌলিক কাজ হলো ক্লায়েন্টের তথ্য রেকর্ডে রাখা। নাম। Phone Number। Email। Property Interest। Lead Source। Status। Notes। সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে। এটা দরকারি। কিন্তু একজন Sales Manager-এর আসল প্রশ্ন এগুলো নয়।
তাঁর প্রশ্ন: আজ কোন Lead-এ কাজ হওয়ার কথা ছিল? কোন Lead-এ কাজ হয়নি? কোন Salesperson-এর Follow-up overdue? কোন Customer তিন দিন ধরে কোনো Action ছাড়াই পড়ে আছে? কোন Site Visit Report করা হয়েছে, কিন্তু পরবর্তী কোনো পদক্ষেপ নেই? কোন ডিল অনেক দিন ধরে একই Stage-এ আটকে আছে? কোন Salesperson-এর Pipeline দেখতে ভালো, কিন্তু বাস্তবে Activity নেই?
এই প্রশ্নগুলোর উত্তর যদি বের করতে Manager-কে নিজে Data খুঁজে বের করতে হয় — তাহলে সিস্টেম আছে, কিন্তু নিয়ন্ত্রণ নেই।
Lost Lead দেখা যায়। একজন Customer Lost হয়েছে। Status বদলে গেছে। Report-এ চলে গেছে। সমস্যা অন্য জায়গায়। সবচেয়ে বিপজ্জনক Lead হলো সেই Lead — যেটা এখনও Lost হয়নি। কিন্তু কেউ কাজও করছে না।
Lead এসেছে। Salesperson-এর কাছে গেছে। কিছু একটা Call হয়েছে। তারপর আর কিছু হয়নি। Status এখনও “Follow-up”। কেউ জানে না পরবর্তী Action কী। Customer হয়তো অন্য কোম্পানির Project দেখছে। Salesperson হয়তো অন্য Customer নিয়ে ব্যস্ত। Manager হয়তো জানেনই না যে Lead-টা আটকে আছে।
এ ধরনের Lead Report-এ অনেক সময় Active দেখায়। বাস্তবে সেটা অচল — শুধু আনুষ্ঠানিকভাবে Lost হয়নি।
ধরুন আপনার Dashboard-এ দেখা যাচ্ছে: ৳২৫ কোটি Pipeline। দেখতে দারুণ। Management খুশি। Board meeting-এ সংখ্যাটাও ভালো দেখাবে। কিন্তু একটা প্রশ্ন করুন — এই ৳২৫ কোটির মধ্যে কত টাকার ডিলে গত ৭ দিনে সত্যিকারের Customer Action হয়েছে?
আরেকটা প্রশ্ন করুন — কতগুলো ডিলের Next Step নির্ধারিত আছে? আরেকটা — কতগুলো ডিল একই Stage-এ ৩০ দিন ধরে পড়ে আছে? তারপর হয়তো বোঝা যাবে — ৳২৫ কোটি Pipeline-এর একটা বড় অংশ আসলে Pipeline নয়। এটা শুধু পুরোনো Customer Data।
Sofia Estate CRM-এ কোনো ডিল পাইপলাইনে গোনা হয় তখনই, যখন অফার Negotiating বা Agreed (বা টোকেন মানি আছে) আর Expected close date দেওয়া আছে। আর কিছুই নজর এড়িয়ে পাইপলাইন থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই: প্রতিটি প্রত্যাহারের অনুরোধে কারণ লাগে, লাগে ওপরের লাইনের অনুমোদন।
এখানেই Sales Reporting এবং Sales Intelligence-এর পার্থক্য।
এটা একটু কঠিন প্রশ্ন। একজন Salesperson বললেন: “Customer-এর সঙ্গে কথা হয়েছে।” Manager বিশ্বাস করলেন। আরেকজন বললেন: “Customer Site Visit করবে।” Manager সেটাও Report-এ লিখলেন। আরেকজন বললেন: “Customer Interested।” এটাও Pipeline-এ চলে গেল।
কিন্তু Management যদি প্রতিটি গুরুত্বপূর্ণ Sales Claim-এর পেছনে actual activity দেখতে না পারে, তাহলে তারা মূলত মানুষের রিপোর্টের উপর business decision নিচ্ছে। এটা Salesperson-কে অবিশ্বাস করার বিষয় নয়। এটা system design-এর বিষয়।
ভালো system এমন হওয়া উচিত যেখানে salesperson-কে সন্দেহ করতে হবে না। System নিজেই Evidence তৈরি করবে।
একজন Salesperson-এর সময় সবচেয়ে মূল্যবান। তাঁর কাজ হওয়া উচিত — Customer-এর সঙ্গে কথা বলা। Customer-এর requirement বোঝা। Follow-up করা। Site Visit করানো। Offer তৈরি করা। ডিল এগিয়ে নেওয়া। Booking করা।
কিন্তু বাস্তবে অনেক Sales Team-এর সময় চলে যায় — Excel update করতে। Report বানাতে। Manager-কে আলাদা করে status দিতে। WhatsApp-এ update পাঠাতে। দিন শেষে “আজ কী কী করেছি” লিখতে। মাস শেষে আবার একই তথ্য Report-এ দিতে।
একই কাজ বারবার করার মধ্যে Sales নেই।
একটা Sales Operating System-এর কাজ হওয়া উচিত Salesperson-এর কাজকে replace করা নয়। বরং সেলসপারসন যা করেন, তার চারপাশে একটা কাঠামো তৈরি করা। একটা Lead এলো। System জানবে — New → Contacted → Site Visit → Negotiation → Booked → Closed, পাশে Lost — আর আসল কাজ রেকর্ড না হলে কোনো Stage বদলায় না।
এখানে প্রতিটি ধাপের সঙ্গে থাকবে — কী হয়েছে? কখন হয়েছে? কে করেছে? এরপর কী হবে?
এই চারটি প্রশ্নের উত্তর থাকলেই Sales Process অনেক বেশি visible হয়ে যায়।
সোফিয়াকে শুধু Customer Management Software হিসেবে দেখলে এর উদ্দেশ্যটা ছোট করে দেখা হয়। সোফিয়ার লক্ষ্য হলো Real Estate Sales-এর পুরো operation-কে একটি structured, measurable এবং visible system-এর মধ্যে নিয়ে আসা।
অর্থাৎ — Lead শুধু database-এ থাকবে না। তার owner থাকবে। Action থাকবে। Follow-up থাকবে। Customer Progress থাকবে। অফার থাকবে। যাচাই করা সাইট ভিজিট থাকবে। ক্লায়েন্টের কনফার্ম করা রিসিটসহ বুকিং থাকবে। আর Management দেখতে পারবে — Sales Process আসলে কোথায় চলছে এবং কোথায় থেমে আছে।
অনেক Dashboard দেখতে সুন্দর। অনেক graph আছে। অনেক percentage আছে। অনেক KPI আছে। কিন্তু একজন Sales Manager-এর জন্য সবচেয়ে মূল্যবান information অনেক সময় খুব সাধারণ: আজ কোথায় সমস্যা?
যেমন — ৩৪টি Lead এখনও Contact করা হয়নি · ১৮টি Follow-up overdue · ১১টি পাইপলাইন ডিল Expected close date পেরিয়ে গেছে · ৭টি সাইট ভিজিট রিভিউর অপেক্ষায় · ৫টি লিড ৭ দিনের বেশি চুপ · ২টি Sales Team Target-এর তুলনায় ধারাবাহিকভাবে পিছিয়ে।
এগুলো শুধু Report নয়। এগুলো Action List। কারণ Management-এর কাজ হলো Dashboard দেখা নয়। সমস্যা কোথায় সেটা দেখা এবং Action নেওয়া।
ধরুন আপনার কোম্পানিতে চারটি Sales Team। Team A-এর Manager একভাবে কাজ করেন। Team B অন্যভাবে। Team C নিজেদের Excel ব্যবহার করে। Team D WhatsApp-এ update দেয়। সবাই Sales করছে। কিন্তু কেউ একই Sales Process অনুসরণ করছে না। তখন Management কীভাবে Performance compare করবে?
Team A-এর ১০০টা Lead। Team B-এর ১০০টা Lead। Team A থেকে ১০টা Site Visit। Team B থেকে ১৫টা। দেখতে Team B ভালো। কিন্তু যদি Team A প্রতিটি Lead-এর সঙ্গে নিয়মিত Follow-up করে আর Team B-এর ৬০টা Lead-এর কোনো পরবর্তী Action না থাকে?
তাহলে শুধু Result দিয়ে Team Performance বোঝা যাবে না। Process-ও দেখতে হবে। কারণ Result হলো শেষের সংখ্যা। Process বলে দেয় — কেন সেই সংখ্যা তৈরি হলো।
Real Estate কোম্পানির ERP দরকার। Land Management দরকার। Accounts দরকার। Budget দরকার। Procurement দরকার। Operations দরকার। কিন্তু Sales Floor-এর সমস্যা আলাদা। Sales-এর গতি প্রতিদিন বদলায়। Lead আসে। Lead assign হয়। Customer ফোন ধরে না। আবার Follow-up হয়। Site Visit হয়। Offer বদলায়। ডিল এগোয়। Customer পিছিয়ে যায়। তারপর আবার ফিরে আসে।
এখানে Management-এর দরকার real-time Sales visibility। সোফিয়া সেই Sales layer-এ কাজ করার জন্য তৈরি — ERP-এর বিকল্প হিসেবে নয়, বরং তার পাশে থেকে Sales Operation-কে structured করার জন্য।
অবশ্যই দরকার। কিন্তু প্রশ্ন হলো — আপনার CRM কি শুধু Data রাখছে? নাকি আপনার Sales Team-কে একটি নির্দিষ্ট Process-এর মধ্যে পরিচালনা করছে? দুটো এক জিনিস নয়।
একটা Address Book-এও Customer-এর নাম, ফোন নম্বর এবং Notes রাখা যায়। কিন্তু Address Book আপনাকে বলবে না — “এই Customer-এর Follow-up আজ হওয়ার কথা ছিল। এখনও হয়নি।” একটা Spreadsheet-এও Pipeline বানানো যায়। কিন্তু Spreadsheet আপনাকে স্বাভাবিকভাবে বলবে না — “এই ডিল ২১ দিন ধরে কোনো Progress ছাড়াই পড়ে আছে।” একটা Report-এ Sales সংখ্যা দেখা যায়। কিন্তু Report নিজে থেকে প্রশ্ন করবে না — “এই Result-এর পেছনে আসলে কী ঘটেছে?”
একটা Sales Operating System করবে।
আপনার কোম্পানিতে CRM আছে কি না — এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো: আপনার Sales Process কি Management-এর কাছে প্রতিদিন visible? আপনি কি জানেন — কত Lead এসেছে? কত Lead distribute হয়েছে? কত Lead Contact হয়েছে? কত Follow-up overdue? কতজন কাস্টমার সত্যিই এগোচ্ছেন? কত Site Visit হয়েছে? পাইপলাইনে কতগুলো অফার আছে, Expected close date-সহ? কতগুলো পিছিয়ে গেছে? কতগুলো সরানো হয়েছে — আর কে অনুমোদন দিয়েছেন? আর — কোথায় Revenue Leak হচ্ছে?
যদি এই উত্তরগুলো বের করতে মাসের শেষে Sales Team-এর কাছ থেকে Report চাইতে হয় — তাহলে আপনার কোম্পানির সমস্যা হয়তো আরও একটি CRM-এর প্রয়োজন নয়। আপনার দরকার এমন একটি system — যেটা Sales-এর কাজকে record করার পাশাপাশি Sales Operation-কে visible এবং measurable করে। সেই জায়গাতেই সোফিয়া।