গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৮ অক্টোবর ২০২৬

আমরা কারা

Sofia Technologies, হোমটেক মেঘমল্লার, হাউজ নং ১৬, রোড নং ১১, গুলশান, ঢাকা ১২১২। গোপনীয়তা সংক্রান্ত যোগাযোগ: helpdesk@sofiaestatecrm.com।

কী সংগ্রহ করা হয়

১. Sales Health Check সাবমিশন — কোম্পানির নাম, এগারোটা উত্তর, হিসাব করা সংখ্যা, আর শেষ ধাপে দেওয়া নাম, কোম্পানির নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল। ২. যোগাযোগ পাতার ফর্ম — নাম, কোম্পানির নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল, শুধু আপনার সাথে যোগাযোগ করার জন্য। ৩. যারা প্রোডাক্ট ব্যবহার করেন — তাঁদের নিজস্ব স্টাফ যে সেলস ও লিড ডেটা এন্টার করেন; এই ডেটা কাস্টমারের নিজের, সোফিয়া শুধু সার্ভিস চালাতে প্রসেস করে।

কীভাবে ব্যবহার হয়

Health Check-এর ফলাফল তৈরি ও পাঠাতে; পাইলট চাইলে ফলো-আপ করতে; পেইং কাস্টমারদের জন্য প্রোডাক্ট চালাতে। আপনি যে তথ্য ফর্মে লেখেন — নাম, কোম্পানি, পদবি, মোবাইল, ইমেইল, Health Check-এর উত্তর — তা বিক্রি করা হয় না, বিজ্ঞাপনের জন্য কারও সাথে শেয়ার করা হয় না। সাইটে কারা আসছেন তা বুঝতে আমরা দুটি পরিচিত টুল ব্যবহার করি — Google Analytics আর Meta Pixel — যেগুলো পেজ ভিজিট ও ক্লিকের মতো বেনামি তথ্য সংগ্রহ করে। ফর্মে লেখা আপনার ব্যক্তিগত তথ্য বা Health Check-এর সংখ্যা এই টুলগুলোতে পাঠানো হয় না।

আপনার অধিকার

যে কেউ helpdesk@sofiaestatecrm.com-এ লিখে নিজের ডেটা অ্যাক্সেস, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

শিশু

এই সাইট ও প্রোডাক্ট ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।

পরিবর্তন

এই নীতি আপডেট হতে পারে; উল্লেখযোগ্য পরিবর্তন পাতার উপরে তারিখসহ জানানো হবে।

প্রযোজ্য আইন

বাংলাদেশ।

ট্র্যাকিং সেটিং

আপনি চাইলে এই ব্রাউজারে Google Analytics আর Meta Pixel বন্ধ করে দিতে পারেন। সেটিংটি শুধু এই ব্রাউজারে মনে রাখা হয়, আর সাইটের বাকি সবকিছু আগের মতোই কাজ করবে।

আপনার ব্রাউজার যদি Global Privacy Control বা Do Not Track পাঠায়, তাহলে আপনাকে কিছু করতে হবে না — আমরা এমনিতেই এই দুটোর কোনোটাই লোড করি না।

শুরু করার আগে দেখে নিন — আপনার সেলস আসলে কেমন চলছে