হোমপেজে যা বর্ণনা করা হয়েছে, এই প্রক্রিয়াটা দেখুন। প্রতিটা স্টেপ, প্রতিটা রুল, প্রতিটা আইটেম যা সোফিয়া অটোমেটিক করে আর যা করে না।
লিড আসে যেকোনো সোর্স থেকে (ফেসবুক, ওয়েবসাইট ফর্ম, ওয়াক-ইন, রেফারেল, প্রপার্টি পোর্টাল, ডোর-টু-ডোর ইত্যাদি) — এখনো কারো সাথে কথা হয়নি। সোর্স রেকর্ড থাকে, রিপোর্টে সোর্স-অনুযায়ী পারফরম্যান্স দেখা যায়।
একটা রিয়েল কমিউনিকেশন লগ হলেই (কল, WhatsApp) লিড নিজে থেকেই এই স্টেজে চলে যায় — ম্যানুয়ালি কাউকে বদলাতে হয় না। প্রথম কনট্যাক্টের সময় রেকর্ড থাকে, কতক্ষণ লেগেছে তা মাপা হয়, আন্দাজ করা হয় না।
লিড প্রপার্টি দেখতে গেলে এই স্টেজে যায়। ভিজিট নিজেই GPS আর ছবি দিয়ে ভেরিফাই হয় — বিস্তারিত নিচের সেকশনে।
একটা অফার বেরিয়ে গেলে (Draft → Sent → Negotiating → Agreed), বা প্রাইস/শর্ত নিয়ে আলোচনা চললে, লিড এখানে থাকে। অফার Agreed হওয়া মাত্রই ইউনিট নিজে থেকেই হোল্ড হয়ে যায় — মার্কেট থেকে সরে যায়, যদিও তখনো কোনো টাকা জমা হয়নি।
বুকিং মানি সত্যিকারে রেকর্ড হলে ইউনিট Sold হয়ে যায় আর লিড Booked স্টেজে চলে আসে — এটাই সেই মুহূর্ত, যখন একটা রিজার্ভেশন সত্যিকারের, টাকা-দেওয়া প্রতিশ্রুতিতে পরিণত হয়।
ডিল ফাইনাল হলে লিড ক্লোজড হয় — কিন্তু শুধু তখনই যদি তার পেছনে একটা সত্যিকারের অফার থাকে (Sent, Negotiating, Agreed বা Booked)। কিছু ছাড়াই একটা লিড ক্লোজ করা সোফিয়া নিজে থেকেই আটকে দেয়।
যেকোনো স্টেজ থেকেই লিড Lost হতে পারে — কিন্তু একটা আসল কারণ ছাড়া না; সোফিয়া কারণ এড়িয়ে যেতে দেয় না। কোন স্টেজে গিয়ে হারিয়েছে সেটাও নিজে থেকেই রেকর্ড থাকে, তাই রিপোর্টে পরে দেখা যায় লিড সাধারণত কতদূর গিয়ে আটকে যায়।
| সোফিয়া কি পারে? | সোফিয়া যা পারে না |
|---|---|
| ইউনিট এভেইলেবিলিটি নিজে থেকে আপডেট হয় | প্রপার্টির প্রাইস (স্টেক-হোল্ডার কর্তৃক নির্ধারিত) |
| ক্লায়েন্টের আসল বাজেটের সাথে মিলিয়ে ইনভেন্টরি সাজেশন — প্রাইসের কাছাকাছি অনুযায়ী সাজানো, কমিশনের ভিত্তিতে না | চূড়ান্ত নেগোসিয়েশন ও অফার শর্ত (হিউম্যান) |
| লিড সাইলেন্ট হলে ফলো-আপ রিমাইন্ডার | ক্লায়েন্ট এর আলোচনা |
| ১৪টা এক-ট্যাপ “Smart Answers” কার্ড — আজ কাকে ফলো-আপ করতে হবে, কোন ডিল আটকে আছে, কোন বুকিং অসম্পূর্ণ | — |
| রেকর্ড হওয়া অ্যাক্টিভিটি থেকে ২৪+ রিপোর্ট তৈরি | — |
| স্টেজ-স্লিপ ডিটেকশন (কনট্যাক্ট হয়নি, পরের স্টেপ নেই, সাইলেন্ট) | — |
| টার্গেট, পাইপলাইন, ক্লোজিং আর কনট্যাক্ট — চারটা জিনিস মিলিয়ে প্রতিটা মানুষের Top / At risk / Failing স্কোর | — |
যেটা একটা সিস্টেম বা AI পারে না, সেখানে সোফিয়াও পারে না। সোফিয়ার কাজ আপনাকে মনে করিয়ে দেয়া, আপনার ভুলগুলো ধরিয়ে দেয়া, আপনাকে সাজেশন দেয়া।
সাইট ভিজিট আসলে হয়েছে কিনা, ক্লায়েন্ট কোন স্টেজে আছে — সেটা সেলসম্যানের মুখের কথায় না, সিস্টেমে রেকর্ড হওয়া অ্যাক্টিভিটিতে।
সাইট ভিজিট শুরু করলে এজেন্ট চেক-ইন করেন — একটা ছবি আর GPS লোকেশন সাথে সাথে রেকর্ড হয়। ভিজিট চলাকালীন প্রতি চার মিনিটে লোকেশন নেওয়া হয়, আর শেষে চেক-আউটেও একই জিনিস — ছবি, GPS, আর তাতে বেরিয়ে আসে ভিজিটের আসল সময়। এরপর ক্লায়েন্টকে একটা WhatsApp লিংক যায়, নিজে থেকেই কনফার্ম করার জন্য যে ভিজিটটা সত্যিই হয়েছে। অসম্ভব ট্র্যাভেল টাইম, সন্দেহজনক ছোট ভিজিট, বা ক্লায়েন্ট কনফার্ম না করলে — এসব নিজে থেকেই ম্যানেজারের রিভিউর জন্য ফ্ল্যাগ হয়ে যায়। বাংলাদেশের কোনো প্রপার্টি CRM-এ সাইট ভিজিটকে এভাবে সরাসরি ক্লায়েন্টের নিজের কনফার্মেশনের সাথে জুড়ে দেওয়া নেই।
সোফিয়া অ্যাপ থেকেই কল করা, WhatsApp মেসেজ পাঠানো, ইমেইল পাঠানো যায় — এটা সেলস-এজেন্টদের সুবিধার জন্য বানানো টুল; সেলস-এজেন্ট যখন এই টুল দিয়ে কনট্যাক্ট করেন, সেই মুহূর্তটা — কখন, কোন চ্যানেলে, লিড আসার কতক্ষণ পর — সিস্টেমে অটোমেটিক রেকর্ড হয়ে যায়। তাই “ফলো-আপ করেছি” বলাটা আর সেলসম্যানের কথার উপর নির্ভর করে না — সিস্টেমে টাইম স্ট্যাম্প হিসেবে রেকর্ড হয়ে যায়।
সোফিয়া শুধু সেলস আর রেভিনিউ রিলেটেড কাজ করে — আপনার ERP-র সাথে কনফ্লিক্ট করে না।
এই সীমারেখাটা স্পষ্ট করে বলার কারণ — একজন টেকনিক্যাল মূল্যায়নকারী কোনো কিছু সুপারিশ করার আগে ঠিক এটাই দেখতে চান যে বর্তমান সিস্টেমের সাথে নতুন সিস্টেমের কোন সংঘর্ষ হচ্ছে কিনা।
এক পাতার মাসিক রিপোর্ট — টার্গেট বনাম রেভিনিউ, সোর্স-অনুযায়ী লিড ফানেল, টার্গেটের বিপরীতে টিম পারফর্মেন্স, প্রজেক্ট ইনভেন্টরি, বিগত ১ বছরের পারফর্মেন্স, টিম এবং ব্যাক্তির মূল্যায়ন। এর পেছনে আছে ২৪+ বিল্ট-ইন রিপোর্ট — পাইপলাইন, কমিশন, সোর্স পারফরম্যান্স, ফানেল কনভার্শন, ইনভেন্টরি সেল-থ্রু আর আরও অনেক কিছু নিয়ে — প্রতিটাই এক্সেলে এক্সপোর্ট করা যায়, যার যতটুকু দেখার অনুমতি ঠিক ততটুকুই।
কোনো ভ্যালু নিজে থেকে বসানো যায় না — সিস্টেম জেনারেটেড সংখ্যা/ভ্যালু/টাকা
