প্রাইসিং

টিমের সাইজ অনুযায়ী প্রাইসিং, যা আপনার কোম্পানির সাথে মানানসই

আমরা ফ্রি ট্রায়াল রাখিনি, বরং ৭ দিনের মধ্যে কাজ না করলে বা আপনার প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয় মনে হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিই। প্রতিটি প্ল্যানের সাথে একটি এককালীন সেটআপ ফি যুক্ত থাকে, যা আপনার টিমের আকার অনুযায়ী নির্ধারণ করা হয়।

✓ শর্তসাপেক্ষ ফুল রিফান্ড ✓ ৭ দিনের পাইলট ✓ ট্রেনিং ফি নেই ✓ সব ফিচার সব প্ল্যানে
Starter ২০ জন পর্যন্ত ৳২৯,৫০০/মাসে + এককালীন সেটআপ ও অনবোর্ডিং ফি ৭ দিনের পাইলট বুক করুন
সব ফিচারসহ পুরো প্রোডাক্ট
Business ৬০ জন পর্যন্ত ৳৬৩,০০০/মাসে + এককালীন সেটআপ ও অনবোর্ডিং ফি ৭ দিনের পাইলট বুক করুন
সব ফিচারসহ পুরো প্রোডাক্ট
Enterprise ১০০ জন পর্যন্ত ৳১,২৩,০০০/মাসে + এককালীন সেটআপ ও অনবোর্ডিং ফি ৭ দিনের পাইলট বুক করুন
সব ফিচারসহ পুরো প্রোডাক্ট

১০০ জনের বেশি? আলাদাভাবে প্রাইস ঠিক করি।

কথা বলুন

একটাই প্রোডাক্ট · চারটা প্ল্যান

ফিচার লক নেই। কোনো “Pro-only” সারপ্রাইজ নেই।

প্ল্যান বদলালে ফিচার বদলায় না। শুধু টিমের সাইজ অনুযায়ী মাসিক প্রাইস আর সেটআপ/অনবোর্ডিং ফি বদলায়।

৪০+বিল্ট-ইন রিপোর্ট
৪৫ সেকেন্ডসার্ভার ব্যাকআপ
রোল-ভিত্তিকপ্রত্যেকে দেখেন শুধু নিজের অংশ
সব ফিচারপ্রতিটা প্ল্যানে

সোফিয়ার প্রতিশ্রুতি

ফ্রি ট্রায়াল নয়। আগে ৭ দিন প্রমাণ।

সোফিয়াতে ফ্রি ট্রায়াল নেই। নিজের প্রতিষ্ঠানের টিম আর সেলস প্রসেস দিয়েই ৭ দিনের পাইলট চালাবেন।

✓
শর্তসাপেক্ষ ফুল রিফান্ড

কোনো ফ্রি ট্রায়াল নেই — ৭ দিনের মধ্যে কাজ না করলে, বা আপনার প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয় মনে হলে, ফুল রিফান্ড করা হবে। প্রতিটা প্ল্যানে একই শর্ত।

হিসাবটা

একটা ইউনিট বেশি বিক্রি হলেই পুরো বছরের খরচ উঠে যায়

Starter — বছরে৳৩,৫৪,০০০
৩ কোটির একটা ইউনিট৳৩,০০,০০,০০০
অনুপাতপ্রায় ৮৫×

সবচেয়ে বড় প্ল্যানেও — মাসে ৳১,২৩,০০০, বছরে ৳১৪,৭৬,০০০ — একটা অতিরিক্ত ইউনিট বছরের খরচের প্রায় বিশ গুণ। প্রশ্নটা তাই “খরচ কত” না। প্রশ্নটা হলো, বছরে অন্তত একটা ডিল কি ফলো-আপের অভাবে হাতছাড়া হয়?

এখানে ৩ কোটি ধরা হয়েছে উদাহরণ হিসেবে। আপনার নিজের টার্গেট আর কনভার্শন দিয়ে আসল সংখ্যাটা বের করুন — এগারোটা প্রশ্ন, তিন মিনিটেরও কম সময়।

সাধারণ প্রশ্ন

সোফিয়াতে কি ফ্রি ট্রায়াল আছে?

না — সোফিয়াতে ফ্রি ট্রায়াল নেই। এর বদলে, ৭ দিনের মধ্যে কাজ না করলে বা আপনার প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয় মনে হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়।

সেটআপ ফি কীভাবে কাজ করে?

প্রতিটা প্ল্যানের সাথে একটি এককালীন সেটআপ ও অনবোর্ডিং ফি যুক্ত থাকে, যা আপনার টিমের আকার অনুযায়ী নির্ধারণ করা হয়।

টিমকে ব্যবহার শেখানোর জন্য আলাদা ফি লাগে?

প্রাথমিক ট্রেনিং সম্পূর্ণ ফ্রি। প্রয়োজন অনুযায়ী অ্যাড-হক ট্রেনিংয়ের জন্য চার্জ প্রযোজ্য হতে পারে।

উপরের প্ল্যানে গেলে বেশি ফিচার পাওয়া যায়?

না। প্রতিটা প্ল্যানে পুরো প্রোডাক্ট, সব ফিচার একই — শুধু টিমের সাইজ অনুযায়ী মাসিক প্রাইস আর সেটআপ ফি বদলায়।

সোফিয়া কি আমাদের ERP প্রতিস্থাপন করবে?

না। সোফিয়া শুধু সেলস-সম্পর্কিত কাজ করে — আপনার ERP-র সাথে কনফ্লিক্ট করে না।

শুরু করার আগে দেখে নিন — আপনার সেলস আসলে কেমন চলছে