একটা ফ্ল্যাট বিক্রি হয় কয়েক সপ্তাহে। তার টাকা আসে কয়েক বছর ধরে।
এই সময়ে একটা sale পাঁচটা department-এর হাত ঘুরে যায়: marketing, sales, অফিস, collection আর accounts। বেশিরভাগ কোম্পানিতে প্রতিটা department-এর নিজের খাতা। Lead থাকে Excel-এ, চেক থাকে রেজিস্টারে, আর হিসাব থাকে আলাদা accounting software-এ।
ERP-র কাজ এগুলোকে এক জায়গায় আনা। কিন্তু real estate বা land development কোম্পানির জন্য “এক জায়গা” বলতে কী বোঝায়? নিচের তালিকা দিয়ে যেকোনো সিস্টেম মিলিয়ে দেখতে পারেন, আমাদেরটাও।
ERP মানে এমন এক সিস্টেম, যেখানে সব department একই record-এ কাজ করে। Real estate-এ সেই record হলো একটা sale: একজন client, একটা unit, একটা price আর একটা payment schedule।
Marketing, sales, collection আর accounts যার যার কপি রাখলে কপিগুলো একসময় আর মেলে না। তখন মিটিংয়ের সময় যায় সংখ্যা মেলাতে।
| অংশ | যা করা দরকার | কেনার আগে যে প্রশ্নটা করবেন |
|---|---|---|
| Marketing | প্রতিটা lead আর তার source record করা, আর কোন source থেকে ক্রেতা আসছে তা দেখানো | “কোন source থেকে শুধু lead নয়, ক্রেতা এসেছে, সেটা কি দেখা যায়?” |
| Sales (CRM) | Follow-up, site visit, offer, booking আর closing; প্রতিটা stage এগোবে record হওয়া ঘটনার ভিত্তিতে | “সেলসম্যান কি শুধু লিখে দিয়েই deal-এর stage বদলাতে পারেন?” |
| Credit realization | Payment schedule, কিস্তি, চেক, reminder আর statement | “Client কি না চেয়েই Payment Acknowledgement আর statement পান?” |
| Accounts | Receipt দেওয়ার আগে টাকার দ্বিতীয় যাচাই, আর accountant-এর জন্য ledger | “যিনি টাকা নিয়েছেন, তিনি ছাড়া আর কে টাকাটা যাচাই করেন?” |
| Property inventory | Project, floor আর unit; deal এগোলে status নিজে থেকেই বদলাবে | “একই ফ্ল্যাট কি দুজনকে offer করা সম্ভব?” |
Construction-এর কাজ প্রতিটা কোম্পানিতে আলাদা। তাই এর workflow তৈরি হওয়া ভালো সেই কোম্পানির নিজের প্রয়োজন অনুযায়ী।
প্রথম পরীক্ষা: সিস্টেমটা কি শুধু যা লেখা হয় তা জমা রাখে, নাকি নিজে কাজ করে? যে সিস্টেম নিজে কাজ করে, সেটা পরের কাজটা মনে করিয়ে দেয়, visit আর পেমেন্ট যাচাই করে, receipt আর report নিজে তৈরি করে, আর client-এর নিজের ফোন থেকে নিশ্চিত করিয়ে নেয়।
দ্বিতীয় পরীক্ষা: টাকার হিসাব কি সব স্ক্রিনে এক? যত টাকা এসেছে, তার সমান হওয়ার কথা তিনটা অঙ্কের যোগফল: যে টাকা যাচাই হয়েছে, যে টাকা যাচাইয়ের অপেক্ষায় আছে, আর যে টাকা accounts গ্রহণ করেনি। উদ্যোক্তার স্ক্রিনে, accounts-এর স্ক্রিনে আর report-এ সংখ্যাটা একই থাকা দরকার।
CRM সাধারণত booking পর্যন্ত যায়। Accounting software শুরু হয় voucher থেকে। মাঝখানে থাকে কয়েক বছরের কিস্তি, চেক আর reminder। একটা কোম্পানির sales revenue-র বড় অংশ আসে ঠিক এই সময়টাতেই।
Real estate-এ CRM আর ERP আলাদা থাকলে এই মাঝের অংশটা কারও দায়িত্বে পড়ে না। দুটো এক সিস্টেমে থাকলে প্রথম call থেকে শেষ কিস্তি পর্যন্ত record থাকে একটাই।
পুরো কোম্পানির চিত্র এক পাতায়: target-এর বিপরীতে revenue, pipeline, প্রতিটা team আর প্রতিটা project। যেকোনো সংখ্যার ভেতরে গিয়ে তার বিস্তারিত দেখা যায়।
Deal closing, sale বাতিল, commission-এর নিয়ম আর কোম্পানির target কার্যকর হয় শুধু উদ্যোক্তার অনুমোদনের পরে।
Sofia Estate CRM হলো real estate আর land development কোম্পানির জন্য CRM + ERP। Marketing, sales, credit realization, accounts আর property inventory এক সিস্টেমে আছে, আর construction-এর workflow তৈরি হয় প্রতিটা কোম্পানির প্রয়োজন অনুযায়ী। এটা একটা intelligent সিস্টেম, চলে আপনার কোম্পানির নিজের policy অনুযায়ী।
কয়েকটা তথ্য:
Booking পর্যন্ত যথেষ্ট। কিন্তু টাকা আসে booking-এর পরে, কয়েক বছর ধরে। সেই সময়টার জন্য credit realization আর accounts একই সিস্টেমে থাকা দরকার।
না। Sofia বিক্রির প্রতিটা টাকা record করে আর যাচাই করে, আর আপনার accountant-কে client ledger দেয় Excel-এ। সেখান থেকে Tally বা QuickBooks আপডেট করা যায়।
চলে। Apartment, plot, share বা commercial space, আপনার কোম্পানি যে policy-তে চলে, Sofia সেই policy অনুযায়ী চলে।
প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যায়। প্রথম দিনে project, unit, টিম আর মাসের target বসানো হয়। দ্বিতীয় দিন থেকে প্রতিটা call record হতে থাকে।
যায়। একটা live demo book করুন, আর দেখে নিন একটা deal প্রথম call থেকে handover পর্যন্ত কীভাবে মুভ করে।