ব্লগ · যা উদ্যোক্তার দেখা উচিত

মাসিক রিপোর্টে আসলে কোন জরুরী বিষয়গুলো থাকা দরকার

একটা সংখ্যা যার সংজ্ঞা কেউ জানে না, সেটা কোনো সংখ্যা না থাকার চেয়েও খারাপ — কারণ এটা ভুল সিদ্ধান্তে আত্মবিশ্বাস যোগায়।

একটা রিপোর্ট — “মোট লিড: ১৬১”

বাংলাদেশের real-estate sales report-এ এই ধরনের রিপোর্ট আমরা সবাই দেখেছি। একটা বড় সংখ্যা। তার নিচে একটা label। ব্যস।

ধরুন লেখা আছে — “মোট লিড — ১৬১”

এখন একটা খুব সহজ প্রশ্ন। এই ১৬১টা কী? পুরো কোম্পানির lead? নাকি শুধু ওই এলাকার? এই মাসে নতুন আসা ১৬১টা lead? নাকি এই মুহূর্তে ওই area-তে মোট ১৬১টা lead আছে?

শুনতে ছোটখাটো প্রশ্ন মনে হয়। কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আলাদা হলে, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাও আলাদা হবে। আর এখানেই রিপোর্টের একটা বড় সমস্যা শুরু হয়।

একটা সংখ্যার পাশে যদি পরিষ্কার না থাকে — কোন scope, কোন সময়, আর ঠিক কী মাপা হচ্ছে — তাহলে সংখ্যাটা দেখতে যতই পরিষ্কার হোক, আসলে সেটা পরিষ্কার না।

Stock আর Flow — পার্থক্যটা খুব সহজ

দুই ধরনের সংখ্যা আছে। একটা বলে — “এই মুহূর্তে কত আছে?” এটা হলো stock। যেমন, আজ আপনার হাতে মোট ১৬১টা active lead আছে।

আরেকটা বলে — “একটা নির্দিষ্ট সময়ে কতগুলো এসেছে বা ঘটেছে?” এটা হলো flow। যেমন, আগস্ট মাসে নতুন ১৬১টা lead এসেছে।

দুটো সংখ্যাই ১৬১ হতে পারে। কিন্তু দুটো এক জিনিস না। একটা হলো এই মুহূর্তের অবস্থা। আরেকটা হলো একটা সময়ের মধ্যে যা ঘটেছে।

সমস্যা হয় যখন report এই দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলে।

ধরুন, একটা card-এ লেখা হলো — “August Leads: 161” — কিন্তু আসলে ১৬১ হলো এখন পর্যন্ত active lead। তাহলে management মনে করতে পারে আগস্টে ১৬১টা নতুন lead এসেছে।

সেখান থেকে marketing performance, salesperson performance, conversion rate — সবকিছুর হিসাব বদলে যেতে পারে।

একটা ভুল label থেকেই পুরো discussion ভুল দিকে চলে যেতে পারে।

আরেকটা বিপজ্জনক জিনিস — একটা percentage যার denominator নেই

ধরুন dashboard-এ খুব সুন্দর করে লেখা আছে — “Contact Rate: 90%” — শুনতে দারুণ। কিন্তু ৯০% কীসের?

এই মাসে আসা lead-এর ৯০%? নাকি গত এক বছরে কখনো system-এ আসা সব lead-এর ৯০%? নাকি বর্তমানে active lead-এর ৯০%?

ধরুন, এই মাসে ১০০টা lead এসেছে। এর মধ্যে ৯০টায় contact হয়েছে। Contact rate 90%। ঠিক আছে।

কিন্তু একই company-তে যদি গত এক বছরে ৫,০০০টা lead এসে থাকে এবং তার মধ্যে ৪,৫০০টায় কোনো না কোনো সময় contact হয়ে থাকে, সেখানেও contact rate 90% হতে পারে।

একই percentage। কিন্তু completely different story।

তাই একটা percentage একা কোনো information না। আপনাকে জানতে হবে — ৯০% of what? Denominator কোথায়?

কারণ denominator ছাড়া percentage একটা metric না। এটা একটা argument-এর শুরু।

আর আপনি যে সংখ্যাটা দেখছেন, সেটা কতটা পুরনো?

আরেকটা ব্যাপার আমরা report-এ খুব কমই দেখি। এই সংখ্যাটা কখন update হয়েছে?

ধরুন, মাসের শেষ দিনে manager report বানালেন। Data collect করলেন। Excel মিলালেন। কিছু জায়গায় salesperson-কে ফোন করে জিজ্ঞেস করলেন। কয়েক ঘণ্টা পরে report তৈরি হলো। তারপর সেটা management meeting-এ গেল।

কিন্তু এর মধ্যে নতুন lead এসেছে। কিছু lead contact হয়েছে। কিছু lead lost হয়েছে। কিছু customer site visit করেছে।

অর্থাৎ report যখন table-এ পৌঁছেছে, business তখন আর সেই অবস্থায় নেই যেটা report দেখাচ্ছে।

তারপরও সেই report-এর ওপর decision নেওয়া হচ্ছে। আর একটা প্রশ্ন কেউ করছে না —

“এই data আসলে কতক্ষণ পুরনো?”

রিপোর্ট বানাতেও একটা খরচ আছে

এখানে শুধু data কতটা accurate, সেটাই বিষয় না। এই report বানাতে কত মানুষের সময় যাচ্ছে, সেটাও একটা cost।

একজন manager বা coordinator যদি মাসের শেষে ঘণ্টার পর ঘণ্টা বসে data collect করেন, Excel মিলান, numbers reconcile করেন, report তৈরি করেন — তাহলে company আসলে একটা reporting system-এর কাজ মানুষ দিয়ে করাচ্ছে।

একবার করলে সমস্যা নেই। কিন্তু প্রতি মাসে? বছরের শেষে দেখবেন, একজন মানুষের বেশ কয়েকটা কর্মদিবস শুধু এই report তৈরিতেই চলে গেছে।

আর মজার ব্যাপার হলো — যে কাজটা একটা system মুহূর্তে করে দিতে পারে, সেটার জন্য মানুষকে মাসের শেষে বসতে হচ্ছে।

একটা report-এরও একটা foundation দরকার

একটা ভালো report শুধু সংখ্যা দেখায় না। প্রতিটা সংখ্যার একটা পরিষ্কার পরিচয় থাকে — এটা কি stock, নাকি flow? এর scope কী? কোন সময়ের data? আর এটা যদি percentage হয় — কিসের তুলনায় percentage?

এগুলো পরিষ্কার থাকলে management একই সংখ্যা দেখে একই জিনিস বুঝবে।

আর একটা ভালো system-এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো consistency। একই metric যদি dashboard-এর দুই জায়গায় দেখা যায়, তাহলে দুই জায়গায় একই অর্থে একই সংখ্যা দেখাতে হবে। কারণ —

একটা সংখ্যার দুটো অর্থ হতে পারে না।

সোফিয়ায় প্রতিটা metric-এর definition এক জায়গায় নির্ধারিত থাকে এবং dashboard জুড়ে সেই একই definition ব্যবহার করা হয়।

তাই management যখন কোনো সংখ্যা দেখছে, তখন শুধু সংখ্যা দেখছে না। সে জানে — কী মাপা হচ্ছে, কার data মাপা হচ্ছে, কোন সময়ের data, আর সংখ্যাটা আসলে কী বলছে।

শেষ পর্যন্ত ভালো reporting-এর বিষয়টা খুব জটিল না। সঠিক সংখ্যা দেখানোই যথেষ্ট না — সংখ্যাটা কী বোঝায়, সেটাও যেন ভুল বোঝার সুযোগ না থাকে।

শুরু করার আগে দেখে নিন — আপনার সেলস আসলে কেমন চলছে