ব্লগ · টিম চালানো

আপনার Real Estate Sales Team কি সত্যিই পারফর্ম করছে?

চারটা Sales Team, প্রতি মাসে একটা রিপোর্ট — কিন্তু আসল প্রশ্নটা কেউ করে না। সমস্যাটা Lead-এর সংখ্যায় নয়, Control-এর অভাবে।

চারটা টিম, একটা রিপোর্ট — কিন্তু আসল প্রশ্নটা কেউ করে না

চারটা Sales Team আছে। প্রতি মাসে একটা বা দুটো Team ভালো করছে। Management খুশি। মাসের শেষে একটা রিপোর্ট আসে। সেখানে Lead আছে, Call আছে, Visit আছে, Booking আছে — সবকিছুই মোটামুটি ঠিকঠাক দেখায়।

কিন্তু একটা প্রশ্ন খুব কম কোম্পানিই করে:

“এই চারটা Team-এর মধ্যে আসলে কতজন প্রতিদিন ঠিকভাবে Sales Process অনুসরণ করছেন?”

আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন —

“যে Lead-গুলো Sales-এ পরিণত হলো না, সেগুলো কোথায় হারালো?”

এখানেই Real Estate Sales-এর আসল সমস্যা শুরু। Lead কম নয়। Control কম।

১,০০০টা Lead, ৮২০টা Sales Team-এর কাছে — তারপর?

বাংলাদেশের Real Estate business-এ Lead পাওয়া এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয়। Marketing Team Facebook, Google, Website, Landing Page, Referral কিংবা বিভিন্ন campaign থেকে Lead আনছে। ধরুন এক মাসে ১,০০০টা Lead এলো। এর মধ্যে ৮২০টা Lead Sales Team-এর কাছে গেল। তারপর?

কেউ Contact করলেন। কেউ করলেন না। কেউ একবার Call করলেন, তারপর আর Follow-up করলেন না। কেউ Customer-কে Offer দিলেন, কিন্তু Customer কত দিন ধরে Silent — কেউ জানে না। কেউ Site Visit করলেন বলে Report দিলেন। কিন্তু Visit সত্যিই হয়েছিল কি না, সেটা আলাদা করে যাচাই করার কোনো ব্যবস্থা নেই।

মাস শেষে Management শুধু একটা সংখ্যা দেখে: “এই মাসে কতগুলো Booking হয়েছে?”

কিন্তু Booking-এর আগের পুরো যাত্রাটা কোথায়? সেটাই আসল প্রশ্ন।

Salesperson ব্যস্ত মানেই Sales হচ্ছে না

একজন সেলসপারসন দিনে ৫০টা কল করতে পারেন। ২০টা WhatsApp message পাঠাতে পারেন। ৩টা Customer-এর সঙ্গে দেখা করতে পারেন। তারপরও তাঁর পাইপলাইন একেবারে অচল হতে পারে। কারণ Activity আর Progress এক জিনিস নয়।

১০০টা Call মানেই ১০০টা meaningful conversation নয়। ১০টা সাইট ভিজিট মানেই ১০টা সত্যিকারের সম্ভাবনা নয়। আর ৫০০টা Lead মানেই ৫০০টা সম্ভাব্য বিক্রি নয়।

Sales Management-এর আসল কাজ তাই শুধু Activity গোনা নয়। আসল কাজ হলো দেখা: কোন Customer কোথায় আছে? পরবর্তী পদক্ষেপ কী? কত দিন ধরে কোনো Action হয়নি? কোন Lead পড়ে আছে? কোন Salesperson-এর Pipeline healthy নয়? কোন Team নিয়মিত Process ভাঙছে?

এই প্রশ্নগুলোর উত্তর যদি মাস শেষে পাওয়া যায়, তাহলে সেটা Management Information নয়। সেটা অনেক সময় শুধু post-mortem।

একটি লিড সাধারণত এক দিনে অচল হয় না

একটা Lead সাধারণত হঠাৎ হারিয়ে যায় না। প্রথমে Contact করা হয়নি। তারপর Follow-up দেরি হয়েছে। তারপর Customer অন্য project দেখেছে। তারপর Salesperson ব্যস্ত হয়ে গেছে। তারপর Customer silent হয়েছে। তারপর Lead-এর status “Follow-up” হয়েই পড়ে আছে।

কয়েক সপ্তাহ পরে কেউ আর মনে করতে পারে না — “এই Customer-এর সঙ্গে শেষবার আসলে কী হয়েছিল?”

এটাই Sales Leakage। এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো — এটার বড় একটা অংশ রিপোর্টে দেখা যায় না। কারণ রিপোর্ট সাধারণত যা ঘটেছে তার সংখ্যা দেখায়। কিন্তু Sales Leakage তৈরি হয় যা ঘটেনি, তার কারণে।

এখানেই একটি Sales Operating System-এর দরকার

CRM সাধারণত Customer-এর তথ্য রাখে। কিন্তু Real Estate Sales-এর জন্য শুধু Customer Database যথেষ্ট নয়। একটা Lead কোথা থেকে এলো — কে পেল, কখন Contact করার কথা, Contact হয়েছে কি না, Follow-up হয়েছে কি না, Customer কী চায়, Site Visit হয়েছে কি না, কী অফার দেওয়া হয়েছে, কোন দামে চূড়ান্ত হয়েছে, বুকিং মানির রিসিট ক্লায়েন্ট কনফার্ম করেছেন কি না, Customer কত দিন Silent, পরবর্তী Action কী, শেষ পর্যন্ত Booking হলো কি না — পুরো Journey-টা একটি নির্দিষ্ট Sales Funnel-এর মধ্যে থাকা দরকার।

একজন Salesperson ভালো হোক বা খারাপ হোক, Process যেন বদলে না যায়। একজন Manager বদলালেও Process যেন বদলে না যায়।

একজন Salesperson চাকরি ছেড়ে দিলেও Customer-এর History যেন তাঁর সঙ্গে চলে না যায়।

সেলসপারসন চলে যেতে পারেন। Customer History নয়।

Real Estate Sales-এ এটা খুব পরিচিত ঘটনা। একজন ভালো Salesperson চাকরি ছেড়ে দিলেন। তাঁর সঙ্গে চলে গেল — তাঁর Lead, Customer-এর সঙ্গে Communication History, Customer কী ধরনের Property চেয়েছিলেন, কী Offer দেওয়া হয়েছিল, কতবার Follow-up হয়েছিল, Site Visit-এর তথ্য, Customer-এর বর্তমান অবস্থান।

নতুন সেলসপারসন এসে আবার শূন্য থেকে শুরু করলেন। কোম্পানির Sales operation-এর জন্য এটা শুধু অসুবিধা নয় — সরাসরি আয় হাতছাড়া।

একটি ভালো Sales System-এর কাজ হলো Customer Relationship-কে ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠানের কাছে নিয়ে আসা।

Sofia Estate CRM-এ কেউ চলে গেলে তাঁর খোলা ক্লায়েন্টদের পুরো ইতিহাসসহ “Returned to marketing” ব্যাজ দিয়ে মার্কেটিং ডেস্কে ফেরত পাঠানো হয়, আর তাঁর ক্লোজ করা ডিলের ক্রেডিট তাঁরই থাকে।

সোফিয়া কীভাবে এই সমস্যাটাকে দেখে?

সোফিয়াকে শুধু আরেকটি CRM হিসেবে ভাবলে এর আসল উদ্দেশ্যটা বোঝা যাবে না। সোফিয়া তৈরি করা হয়েছে একটি Real Estate Sales Operating System হিসেবে — যেখানে Sales Process একটি নির্দিষ্ট structure-এর মধ্যে চলে। এর মূল ধারণা খুব সহজ:

Structure — একটি defined Sales Funnel থাকবে। Consistency — কে Sales করছেন তার উপর Process বদলাবে না। Visibility — Management শুধু মাসের শেষে Report দেখবে না, প্রতিদিনের actual activity দেখতে পারবে। Control — কোথায় Lead আটকে আছে, কোথায় Follow-up বাদ পড়েছে, কোথায় Customer Silent হয়ে গেছে — সিস্টেম সেটা সামনে নিয়ে আসবে।

Management-এর জন্য Sales-এর “সত্যিটা” দেখা দরকার

একজন Stakeholder-এর প্রশ্ন: “আমার কোম্পানিতে আসলে কী হচ্ছে?” একজন Manager-এর প্রশ্ন: “আমার Team আজ কী করছে?” একজন Salesperson-এর প্রশ্ন: “আজ আমাকে কী করতে হবে?” একই ডেটা, আলাদা প্রশ্ন — তাই Sofia Estate CRM-এ নয়টি রোলের নিজস্ব ড্যাশবোর্ড, উদ্যোক্তা থেকে সেলসপারসন পর্যন্ত।

একজন Stakeholder দেখতে চান — Pipeline Value, Team Performance, Revenue Flow, Conversion এবং overall Sales Health। একজন Manager দেখতে চান — Team Target, Follow-up, Visit, Pipeline এবং individual performance। আর একজন Salesperson দেখতে চান — আজকের Call, Follow-up, Customer Status, Visit এবং পরবর্তী Action।

একটা ভালো Sales System একই Data থেকে প্রত্যেককে তাঁর প্রয়োজনীয় উত্তর দেয়।

রিপোর্ট তৈরি করার জন্য Sales Team কাজ করে না

অনেক প্রতিষ্ঠানে মাসের শেষে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেলস টিম সারা মাস বিক্রির চেষ্টা করে। তারপর মাস শেষ হলে সবাই Report বানাতে বসে। Excel। WhatsApp। Google Sheet। Messenger। নোটবুক। মনে থাকা তথ্য। তারপর সব একসঙ্গে করে একটি Report।

এখানে একটি মৌলিক সমস্যা আছে। Report যদি মানুষের স্মৃতির উপর নির্ভর করে, তাহলে Report কখনো পুরোপুরি Sales Reality হতে পারে না।

একটি ভালো system-এ Report তৈরি করার জন্য আলাদা করে Sales Team-কে কাজ করতে হবে না। Sales Team কাজ করবে। System সেই কাজ Record করবে। তারপর Report সেই Recorded Activity থেকেই তৈরি হবে।

সোফিয়ার ধারণাটাও ঠিক এখানেই — হাতে রিপোর্ট বানানোর বদলে রেকর্ড করা কাজ থেকেই রিপোর্ট তৈরি করা।

ERP আছে? ভালো কথা।

সোফিয়া আপনার ERP replace করতে চায় না। কারণ ERP এবং Sales System-এর কাজ এক নয়। ERP দেখবে — Land → Budget → Procurement → Accounts → Operations। সোফিয়া দেখবে — New → Contacted → Site Visit → Negotiation → Booked → Closed — আর আসল কাজ রেকর্ড না হলে কোনো Stage বদলায় না।

অর্থাৎ, আপনার ERP যেখানে business-এর ভিতরের operation সামলায়, সোফিয়া সেখানে Sales Floor-এর control তৈরি করে। এটা “আরেকটা software” যোগ করার উদ্দেশ্যে তৈরি নয়।

উদ্দেশ্য হলো — আপনার existing operation-এর মধ্যে Sales-এর অংশটাকে measurable করা।

শেষ প্রশ্নটা খুব সহজ

আপনার কোম্পানিতে যদি চারটা Sales Team থাকে — আপনি কি জানেন কোন Team ভালো করছে? হ্যাঁ। কিন্তু আপনি কি জানেন কেন ভালো করছে? আপনি কি জানেন কোন Team-এর Lead Distribution ধীর? কোন Team-এর Follow-up বেশি overdue? কোন Salesperson-এর Pipeline-এ কোনো Next Step নেই? কোন Customer দীর্ঘদিন ধরে Silent? কতগুলো সাইট ভিজিটে ছবি আর GPS দিয়ে চেক-ইন হয়েছে, আর ক্লায়েন্ট নিজে কনফার্ম করেছেন? কতগুলো ডিল আসলে বুকিংয়ের দিকে যাচ্ছে?

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ — আপনার Sales Team-এর কোন অংশটা Revenue হারাচ্ছে?

যদি এই প্রশ্নগুলোর উত্তর শুধু মাসের শেষে পাওয়া যায়, তাহলে আপনার Sales Team-এর সমস্যা হয়তো Salesperson-এর performance নয়। হয়তো আপনার সমস্যা হলো — আপনার Sales Process-এর কোনো operating system নেই। সোফিয়া ঠিক এই ফাঁকটা পূরণ করতেই তৈরি।

শুরু করার আগে দেখে নিন — আপনার সেলস আসলে কেমন চলছে